আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মাহবুবুন নুর (মাখন) মনোনীত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয় প্রাঙ্গণের একটি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাঃ কে এম বাবুল আক্তার।
আলোচনা সভায় কলেজের শিক্ষকরা নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মোঃ মাহবুবুন নুর (মাখন) এর কাছে প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক দাবি তুলে ধরেন। তারা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে নতুন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের উন্নয়নের জন্য নিজ ইচ্ছায় ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ মাহবুবুন নুর (মাখন) কে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.