আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ১ হাজার ৬৫২ বোতল মাদকদ্রব্য ও একটি কাভার্ড ভ্যানসহ শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর থানাধীন হামদহ বাইপাস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১ হাজার ৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিলসহ মোট ১ হাজার ৬৫২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ মোঃ শাহিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ও উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.