আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে ঘটে চলেছে এক হৃদয়বিদারক ঘটনা।
গ্রামের মৃত ফজর মোল্যার ছেলে আব্দুল আলিম প্রায় চার বছর আগে চারটি মহিষ ক্রয় করেন বলে জানা গেছে। কিন্তু গত প্রায় ছয় মাস ধরে মহিষগুলোকে বাড়ির বাইরে এমন একটি স্থানে রাখা হয়েছে, যা দীর্ঘদিনের বৃষ্টিতে এখন গভীর কাদায় পরিণত হয়েছে।
অবস্থা এতটাই করুণ যে, মহিষগুলো দাঁড়িয়ে থাকলেও তাদের পেট পর্যন্ত কাদা লেগে থাকে। সেই কাদার মধ্যেই তাদের খাওয়া, চলাফেরা, এমনকি প্রস্রাব-পায়খানাও করতে হচ্ছে। দিনের পর দিন এভাবে কাদার মধ্যে আটকে থেকে প্রাণীগুলো যে কতটা কষ্ট পাচ্ছে, তা চোখে না দেখলে বোঝা কঠিন।
প্রাণীরা কথা বলতে পারে না, নিজেদের কষ্টের কথা জানাতেও পারে না। কিন্তু তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দীর্ঘদিন এভাবে কাদার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই কাম্য নয়।
ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে দায়িত্বশীল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন, দয়া করে বিষয়টি দ্রুত নজরে নিন।
এই অসহায় প্রাণীগুলোকে উদ্ধার করে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে রাখার ব্যবস্থা করা হোক।
ওরা কথা বলতে পারে না, তাই ওদের কষ্টের কথা আমাদেরই বলতে হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.