শাহাদাত কামাল শাকিল: কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে জমকালো অনুষ্ঠান, অতিথিদের প্রশংসায় তরুণ ক্রীড়াবিদদের ভবিষ্যৎ কুমিল্লা অঞ্চলের গর্বিত ক্রীড়া অর্জনকে সম্মান জানাতে গতকাল কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম রুমে "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬" এর জাতীয় পর্যায়ের বিজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে সাইনিং স্পোর্টিং ক্লাব কুমিল্লা।
মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
মো: কবির খান চেয়ারম্যান, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ও মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, কাউন্সিলর বিসিবি বদরুল হুদা জেনু সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ এমদাদুল হক এমদুসদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা, সাবেক ন্যাশনাল কোচ, বিসিবি মো: বকতিয়ার রহমান গাজী- জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা হুমায়রা কবির উপদেষ্টা, সাইনিং স্পোর্টিং ক্লাব, কুমিল্লা
হাজী মামুন হুদা সাধারণ সম্পাদক, জেলা কারাতে এসোসিয়েশন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান (আবু)। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই সংবর্ধনা কুমিল্লার ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের মুহূর্ত। তরুণ ক্রীড়াবিদদের হাত ধরেই দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক, কোচ, খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পরিশেষে সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান (আবু) সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.