মুসলিম হক, বিরল(দিনাজপুর) রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে এবার ১৬ হতে ৩০ আগস্ট ২০২৬ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিরল এর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলেচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজোলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে ০৩ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে মির্জাপুর আনছার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.