মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫৫) নামের এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ই চামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই এলাকার বুজরত আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহআলম তার ছেলে সজীব আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। অসাবধানতাবশত চার্জারের তারে হাত লাগলে তিনি মারাত্মকভাবে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ছেলে সজীব আহমেদ জানান, প্রতিদিনের মতো অটোরিকশা চার্জে দেওয়া ছিল। সকালে বাবা সেটির চার্জার খুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন।
এদিকে শাহআলমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.