মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর জেলার বিরল উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
দু’দিনব্যপি এই কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতবৃন্দ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে কর্মশালার ২য় দিনে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থ জ্বীময় সরকার। এছাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দ ও উদ্যোক্তাবৃন্দসহ প্রমুখও বক্তব্য রাখেন ।
এর আগে গত বুধবার উপজেলা পরিষদের হলরুমে ১ম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.