আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে আমিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান নূর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বুলবুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও অংশ নেন।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রিসিপশনে রোগীদের বিভিন্ন পরীক্ষার বিল নেওয়া হলেও সেখানে পরীক্ষার মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি বলে কর্মকর্তারা দেখতে পান। এছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্সের কপি ও ট্রেড লাইসেন্সও তাৎক্ষণিকভাবে রিসিপশনের উপরে ঝুলিয়ে রাখা পাওয়া যায়নি।
অন্যদিকে, ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত কিছু লিকুইডের মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি মেনে সেবা প্রদান, প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ এবং পরীক্ষায় ব্যবহৃত উপকরণের মান ও মেয়াদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.