মো. শামীম হোসাইন: পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হুলারহাট বন্দরসংলগ্ন কঁচা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পিরোজপুর সদর থানায় জানান। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ এবং কাউখালী নৌ পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.