মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক মনোমালিন্য ও কলহের জের ধরে বুধবার সকাল ৮টার দিকে লাভলী আক্তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সখীপুর থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.