অঝোর বৃষ্টি ভেজা সকালে সংসার জীবনে সহধর্মিণীকে সহযোগিতা করতে দেখা গেল লক্ষ্মীপুর প্রেসক্লাবের তিনবার নির্বাচিত প্রচার সম্পাদক এবং দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নাজিমুদ্দিন রানাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে স্ত্রীর সাথে মাছ ঝাড়ার কাজ করছেন তিনি। ছাতা হাতে নিয়ে সাংসারিক কাজে স্ত্রীকে সহযোগিতা করার এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
অনেকেই মন্তব্যে লিখেছেন, "সাংবাদিকতা যেমন দায়িত্ব, সংসারও তেমনই দায়িত্ব। দুটোতেই সমান পারদর্শিতার উদাহরণ মিললো।"
এ বিষয়ে নাজিমুদ্দিন রানা বলেন, "সংসার দুজনের। কাজও দুজনেরই। বৃষ্টি হোক আর রোদ হোক, সহযোগিতা না করলে সংসার এগোবে না।"
পেশাগত দায়িত্বের পাশাপাশি পারিবারিক দায়িত্বেও এমন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.