৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাইনবোর্ড কর বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা ও উন্নয়নের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিএসসিসি। ফলে নিজস্ব আয় বাড়াতে বিদ্যমানট্রেড লাইসেন্সের অংশ হিসেবে আদায় করা সাইনবোর্ড কর বৃদ্ধির একটি অলিখিত প্রস্তাব প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়।
তবে সূত্র জানায়, কর বৃদ্ধির এমন যেকোনো প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
প্রশাসক বলেন, "নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না।" করের হার না বাড়িয়ে বরং আয়ের নতুন নতুন উপখাত তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বিদ্যমান বাজেটের সঠিক ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সন্তুষ্টি অর্জনের ওপর জোর দেন প্রশাসক।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.