মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
সভায় স্বাস্থ্য, কৃষি, খাদ্য, শিক্ষা, সমাজসেবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা বাণীন রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন সোহান নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবার মান নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জনসেবাকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর গুলশান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন সরকার, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও আব্দুল কাইয়ুম সরকার, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা, সদস্য সচিব আনোয়ার হোসেন পাঠান বুলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.