
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে তেজখালী ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবসেবামূলক এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে রক্তদানের গুরুত্ব, নিজের রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পৃষ্ঠপোষকতা করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক শিশু মিয়া।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও খোঁজখবর রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন মিয়াজী, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম এবং মো. সুজন। তারা শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
ক্লাবের প্রতিষ্ঠাতা আল ফুয়াদ ও আলভীর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দায়িত্ব পালন করেন ক্লাবের সদস্য রাকিব, রিফাত, শরীফ, তৌফিক, নাজমুল, সিয়াম, ওহাব, মামুন, রাব্বি, আল ফাহিম, শ্রাবণ, রবিউল, জোবায়ের, উজ্জ্বলসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার সময় এতে ভোগান্তির সৃষ্টি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনের সময় দ্রুত রক্তদাতা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জনবহুল এলাকায় এ ধরনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.