মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মোঃ শাহীন মিয়া।
আবেদনে তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের দাতা সদস্য নিয়ে একটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় কিছু ব্যক্তি ভুয়া দাতা সদস্য তৈরি করে তাদের একটি পক্ষের ১১ জন ভোটারকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন।
আবেদনকারী আরও উল্লেখ করেন, বিচারাধীন বিষয় নিষ্পত্তির আগে এভাবে কমিটি গঠন করা হলে তা বিতর্ক ও জটিলতার সৃষ্টি করতে পারে। তাই আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্যও পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.