আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ৩০তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ধারাবাহিক এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে মাত্র দুই টাকার বিনিময়ে প্রায় ৭০ থেকে ৮০ জন অসহায়, দরিদ্র, পথচারী ও ভিক্ষুকের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। তাদের মাঝে মাংস, ডাল, ভাত ও দই পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, ‘দুই টাকায় হাসি’ কমিটির সমন্বয়ক শামীম রেজা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মো. মেহরাব হাসান, নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা ও মানব কল্যাণ সংঘের সভাপতি মো. সজিব হোসেন, অনিসুর রহমান, রিফাত মাহমুদ, রাশেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান মাহিম, নাসিম শাহরিয়ার তানময়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রধান অতিথি মো. মহিদুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার পরিচয়। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তিনি এই কর্মসূচি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আয়োজকরা জানান, ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির মাধ্যমে প্রতি মাসেই স্বল্পমূল্যে অসহায় মানুষের জন্য পুষ্টিকর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.