ব্রাহ্মণবাড়িয়া -৩ ( সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলহাজ্ব হারুন আল-রশিদ এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক মহোদয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত সাবেক প্রতিমন্ত্রীর পরিবারের নিকট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় শোকবার্তা প্রেরণ করেছেন।
গতরাত ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় সাবেক প্রতিমন্ত্রীর দুই সন্তানের নিকট শোকবার্তাটি প্রেরণ করেন।
দেশের রাজনীতি, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। একজন জননেতা, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিল।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় বলেন- আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় আরো বলেন- মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
তিনি পাঁচ পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এটাই প্রমাণ করে তার এলাকার মানুষ তাঁকে কত ভালোবাসত। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক আমিন।
শোকবার্তাটি পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুর রউফ খাঁ।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আরো উপস্থিত ছিলেন মহুমের দুই সন্তান ডা. আসিফ হারুন ও জনাব আরিফ হারুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বন্দে আলী, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, ব্রাসক। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ। জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ। জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ। জনাব আব্দুর রহমান মোল্লা, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস বিভাগ। জনাব আব্দুল খালেক, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম পাঠান, জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম, জনাব মোঃ মনির আলম, জনাব মোঃ নাছির উদ্দিন, জনাব মোঃ কামরুল ইসলাম, জনাব আরিফুল ইসলাম, জনাব মাহমুদুল হক, জনাব মোঃ মেহেদী হাসান, জনাব বেলায়েত হোসেন, জনাব ফরিদ মিয়া, জনাব এমদাদুল হক, জনাব মোঃ বাদল মিয়া, জনাব এ. এইচ. এম গোলাম আরিফ প্রমুখ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.