
বিরলে সামাজিক বন বিভাগ দিনাজপুর রেঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর উনিয়নের ধর্মপুর মৌজার কুকড়িবনে সংরক্ষিত বনভূমির এক দাগের জবর দখলকৃত (০৬) একর জমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা কনক সরকার।
রবিবার (২১জুন) উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের
ধর্মপুর মৌজায় এক দাগের থাকা (০৬)একর বনভূমি জবরদখল উচ্ছেদ করে সম্পূর্ণরূপে বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।এ অভিযান পরিচানা করেন,সদর রেঞ্জ কর্মকর্তা ,মাসুদ রানা সরকার,সামাজিক বন বিভাগ দিনাজপুর। ধর্মপুর বিট,বিট কর্মকর্তা,কনক সরকার, সামাজিক বন বিভাগ, দিনাজপুর। (০৬)একর জমি উদ্ধার করে গাছের চারা রোপন করা হয়েছে। সামাজিক বনায়নের প্রায় আড়াইশ জন উপকারভোগীদের নিয়ে আবার সেই উদ্ধারকৃত জমিতে গাছ রোপন শুরু করেছে বন বিভাগ।স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মকর্তারা এই বৃক্ষরোপন সম্পন্ন করছেন।
ধর্মপুর বিটের বিট কর্মকর্তা কনক সরকার বলেন, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপকার ভোগিরাই এর সুফল পাবেন।
৩২৫ একর ধর্মপুর শালবনের দখলকৃত জমি পূনরুদ্ধার করে, পুনরায় সামাজিক বনায়ন গড়ে তোলা হবে বলে জানালেন বিট কর্মকর্তা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.