আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- ঝিনাইদহে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ সেমিনারের আয়োজন করে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ফরিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মো. আশিক বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঝিনাইদহ জেলার উপপরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার জুনিয়র সহকারী পরিসংখ্যান কর্মকর্তা খানজাহান আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, দোকান মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৩ ও ২০২৪-এর বিভিন্ন তথ্য ও ন্যাশনাল রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, কৃষি, খামার, ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্থনৈতিক প্রবণতা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং তথ্যভিত্তিক পরিকল্পনার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক, নির্ভুল ও হালনাগাদ তথ্য দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অর্থনৈতিক শুমারিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা। একই সঙ্গে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.