মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি : "অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ২নং ঝাঐল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ২নং ঝাঐল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ থানার এসআই মো. শহিদুল ইসলাম, ২নং ঝাঐল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ইউপি সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব। তাই গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানটি ছিল "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)" প্রকল্পের আওতায়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, কামারখন্দ, সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন কামারখন্দ উপজেলা গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর শাকিলা সরকার। তিনি জানান, গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.