মুসলিম হক, বিরল (দিনাজপুর)।। ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন এর দূর্নিতী ও অনুপস্থিতির কারণে প্রশাসক নিয়োগের আহ্বান। চেয়ারম্যান এর কক্ষ তালাবদ্ধ। প্রায় ০৩ সপ্তাহ জুড়ে সেবাপ্রত্যাশীরা কাঙ্খিত সেবা বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন। প্যানেল চেয়ারম্যান -১ এর দায়িত্ব স্থগিত করে পুনরায় চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের ঘটনায় তোলপাড়।
স্থানীরা জানান, ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখা কমিটির একজন সক্রিয় সদস্য। তিনি দলের মনোনীত বিনাভোটে চেয়ারম্যান হিসেবে বিগত দিনে ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং অর্থ আত্মসাৎসহ নানারকমের দূর্নীতির অভিযোগে অভিযুক্ত।
তাঁর বিরুদ্ধে পরস্পর যোগসাজসে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট রক্তাক্ত কাটা জখম করতঃ হুমকী ও হুকুম দানের অপরাধ এর জন্য দিনাজপুর কোতয়ালী থানার গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ৪৫/৬৫১ নং মামলার এজাহারভূক্ত ০৮ নং আসামী। গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে বিরল থানার ২৪/২১৮ নং মামলার ২৭ নং আসামী, গত ২২ মে ২০২৫ তারিখে বিরল থানার ১৬ নং মামলায় ২৩ নং আসামীসহ আরো বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামী। গত ৫ আগস্ট ২০২৪ হতে ফ্যাসিস্টদের অন্যান্য সহযোগীদের সাথে সে আত্মগোপনে আছে।
গত ১৭ মে ২০২৬ তারিখে জামিন পরবর্তী সময়ে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন বিষয়ে স্মারক নং- ০৫.৫৫.২৭০০.০০০.০০৯.০৭.০০১৫.২৬. ৩৬১ মোতাবেক ৫নং বিরল ইউনিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর-এর চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার পর জামিনে মুক্তিলাভ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তাকে জেল হাজতকালীন সাময়িকভাবে বরখাস্ত করা হয়নি, ফলে তার দায়িত্ব পালনে আইনগত কোনো প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় না। এমতাবস্থায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) ও ৩৮ এর বিধান অনুযায়ী মোঃ মারুফ হোসেন, চেয়ারম্যান, ৫নং বিরল ইউনিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর-কে পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করার অনুমতি প্রদান করা হলো এবং তার অনুপস্থিতিকালীন কার্যক্রম পরিচালনার জন্য জারিকৃত স্মারক নং-০৭.৫৫.২৭০০,০০০,০০৯.০৭.০২৬.২৫-২৫, তারিখ: ০৮/০১/২০২৫ খ্রি. মোতাবেক মনোনীত প্যানেল চেয়ারম্যান-১ কে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো মর্মে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত হঠাৎ একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে চেয়ারম্যান পদে তাঁর দায়িত্ব পালনে আইনগত বাঁধা নাই প্রচার করে। এর ফলে ফুঁসে উঠে স্থানীয় জনতা। এ বিষয়ে গত ০১ জুন ২০৯২৬ সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন বিগত দিনে মারুফ হোসেন ইউনিয়ন পরিষদের লেপটপ, আকাশমনি গাছের কাঠ, ইউপি সদস্যদের ভাতার অর্থ আত্মসাৎসহ বিভিন্ন কার্ড বাবদ সুফলভোগীদের নিকট অবৈধভাবে অর্থ আদায়ের দূর্নীতিসমূহ উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করে বিভিন্ন দপ্তরে এর অনুলিপি প্রদান করে দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানান। চেয়ারম্যান এর অনুপস্থিতির কারণে জনভোগান্তী ও এ পর্যন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই পরিষদের প্রধান ফটকে অবস্থান নেন স্থানীয় জনতা এবং সংবাদমাধ্যমের কর্মীদের নিকট বিস্তারিত তুলে ধরে উল্ল৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন এর দূর্নীতি ও অনুপস্থিতির কারণে প্রশাসক নিয়োগের আহ্ববান
মুসলিম হক, বিরল (দিনাজপুর)।।
৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন এর দূর্নিতী ও অনুপস্থিতির কারণে প্রশাসক নিয়োগের আহ্বান। চেয়ারম্যান এর কক্ষ তালাবদ্ধ। প্রায় ০৩ সপ্তাহ জুড়ে সেবাপ্রত্যাশীরা কাঙ্খিত সেবা বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন। প্যানেল চেয়ারম্যান -১ এর দায়িত্ব স্থগিত করে পুনরায় চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের ঘটনায় তোলপাড়।
স্থানীরা জানান, ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখা কমিটির একজন সক্রিয় সদস্য। তিনি দলের মনোনীত বিনাভোটে চেয়ারম্যান হিসেবে বিগত দিনে ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং অর্থ আত্মসাৎসহ নানারকমের দূর্নীতির অভিযোগে অভিযুক্ত।
তাঁর বিরুদ্ধে পরস্পর যোগসাজসে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট রক্তাক্ত কাটা জখম করতঃ হুমকী ও হুকুম দানের অপরাধ এর জন্য দিনাজপুর কোতয়ালী থানার গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ৪৫/৬৫১ নং মামলার এজাহারভূক্ত ০৮ নং আসামী। গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে বিরল থানার ২৪/২১৮ নং মামলার ২৭ নং আসামী, গত ২২ মে ২০২৫ তারিখে বিরল থানার ১৬ নং মামলায় ২৩ নং আসামীসহ আরো বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামী। গত ৫ আগস্ট ২০২৪ হতে ফ্যাসিস্টদের অন্যান্য সহযোগীদের সাথে সে আত্মগোপনে আছে।
গত ১৭ মে ২০২৬ তারিখে জামিন পরবর্তী সময়ে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন বিষয়ে স্মারক নং- ০৫.৫৫.২৭০০.০০০.০০৯.০৭.০০১৫.২৬. ৩৬১ মোতাবেক ৫নং বিরল ইউনিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর-এর চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার পর জামিনে মুক্তিলাভ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তাকে জেল হাজতকালীন সাময়িকভাবে বরখাস্ত করা হয়নি, ফলে তার দায়িত্ব পালনে আইনগত কোনো প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় না। এমতাবস্থায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) ও ৩৮ এর বিধান অনুযায়ী মোঃ মারুফ হোসেন, চেয়ারম্যান, ৫নং বিরল ইউনিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর-কে পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করার অনুমতি প্রদান করা হলো এবং তার অনুপস্থিতিকালীন কার্যক্রম পরিচালনার জন্য জারিকৃত স্মারক নং-০৭.৫৫.২৭০০,০০০,০০৯.০৭.০২৬.২৫-২৫, তারিখ: ০৮/০১/২০২৫ খ্রি. মোতাবেক মনোনীত প্যানেল চেয়ারম্যান-১ কে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো মর্মে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত হঠাৎ একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে চেয়ারম্যান পদে তাঁর দায়িত্ব পালনে আইনগত বাঁধা নাই প্রচার করে। এর ফলে ফুঁসে উঠে স্থানীয় জনতা। এ বিষয়ে গত ০১ জুন ২০৯২৬ সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন বিগত দিনে মারুফ হোসেন ইউনিয়ন পরিষদের লেপটপ, আকাশমনি গাছের কাঠ, ইউপি সদস্যদের ভাতার অর্থ আত্মসাৎসহ বিভিন্ন কার্ড বাবদ সুফলভোগীদের নিকট অবৈধভাবে অর্থ আদায়ের দূর্নীতিসমূহ উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করে বিভিন্ন দপ্তরে এর অনুলিপি প্রদান করে দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানান। চেয়ারম্যান এর অনুপস্থিতির কারণে জনভোগান্তী ও এ পর্যন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই পরিষদের প্রধান ফটকে অবস্থান নেন স্থানীয় জনতা এবং সংবাদমাধ্যমের কর্মীদের নিকট বিস্তারিত তুলে ধরে উল্লেখিত বিষয়ে বলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.