ঢাকা মিরপুর প্রেসক্লাব যার ঠিকানা ঃ- সেকশন -১,ব্লক - জি, রোড নং- ১, বড়ি নং- ১, প্রেসক্লাবের অফিস কক্ষে ঈদ পুনর্মিলনী এবং মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ০৮ জুন ২০২৬ খ্রিঃ বিকাল ৬-৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দূত পত্রিকার সহ সম্পাদক আরিফুজ্জামান সাগর ও মিরপুর প্রেসক্লাবের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট মির আক্তারুজ্জামান তারেক
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল কবির হিরু সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা রুপোলী আক্তার সাথী এবং আইন বিষয়ক সম্পাদক হাসমত মিয়া ও পারভেজ পলাশ সহ কমিটির অনান্য নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন সাংবাদিক পেশা একটি আদর্শ ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পেশা।
মোঃ ছিদ্দিকুর রহমান তার বক্তৃতায় বলেন বিগত ০৫ আগস্ট ২০২৪ এর পর থেকে দেশের বিভিন্ন স্হানে সাংবাদিকদের হেনস্তা, মব সন্ত্রাসের মাধ্যমে মারধর এমন কি হত্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ বিষয় মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ করে আসছেন দুঃখের বিষয় জাতীয় প্রেসক্লাবের মুখ্য কোনো ভুমিকায় দেখা যাচ্ছে না।
ছিদ্দিকুর রহমান আরও জানায় মিরপুর প্রেসক্লাবের নামে আর কোনো অফিস নাই। সকল সাংবাদিকের ঐক্য থাকলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
মির আক্তারুজ্জামান তারেক তার বক্তৃতায় বলেন যারা এই ক্লাবের নাম লোগো ব্যবহার করে মিরপুরের বিভিন্ন স্হানে দোকান নিয়ে চাঁদাবাজি দখল বাজি দালালি করে বেড়াচ্ছে তবে এর দায়ভার কোন ভাবেই মিরপুর প্রেসক্লাব নিবেন না।
তাদের যদি কোনো সম্মান থাকে বা সম্মানের চিন্তা করেন তবে অন্য নামে প্রেসক্লাব খুলুন কেউ বাধা দিবে না।
অনান্যের বক্তৃতা শেষে সভার সভাপতির বক্তব্যর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.