ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি করতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.