নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ ২২/৫/২৬ শুক্রবার রাতে বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাতে এসআই এফএম তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম, নুর ইসলাম ও জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৬৩/১৮ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দীপা শেখ (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার চরকেকানিয়া গ্রামের আনসার কাজীর মেয়ে এবং লিটু শেখের স্ত্রী। এছাড়াও তার বিরুদ্ধে জিআর-৩৭৫/১৮ মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতী থানায় হাজির করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.