পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, জুয়েল প্রায়ই নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ভিডিও তৈরি করতেন এবং সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতেন। এছাড়া এলাকায় ছাত্রলীগের গোপন বৈঠকেও তার উপস্থিতি ছিল বলে অভিযোগ রয়েছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে জুয়েল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয়ে বিভিন্ন সময় আপত্তিকর ভিডিও তৈরি করেন।
তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.