মোঃ আলামিন সরকার, ষ্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ সহ সকল জোনাল অফিসের শিক্ষানবিশ লাইনম্যানদের ট্রেনিং করানো হচ্ছে।
এদিকে উধুনিয়া ইউনিয়নের মোঃ হৃদয় আহমেদ শিক্ষানুবিশ লাইনম্যান প্রত্যাশী বলেন, আমি প্রাথমিক ভাবে শিক্ষানবিশ লাইনম্যান ট্রেনিং করতে পেড়ে খুবই ভালো লাগলো। সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অফিস কর্তৃক আমাকে জানিয়ে দিয়েছে আগামী তারিখ নির্ধারণ অনুযায়ী ঢাকা REB বোর্ডে পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।
এই বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার এস এম কামাল বলেন, আমাদের এখানে যে সকল শিক্ষানুবিশ লাইনম্যান এর নিয়োগ আবেদন করেছেন আমরা তাদের সকল কাগজপত্র যাচাই-বাছাই করে অফিস নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছি।
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম জনাব প্রকোশলী খালিদ-আল-মোহাইমিন বলেন,
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে আজ শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে সিরাজগঞ্জ থেকে প্রায় ১,৯০০ জন প্রার্থী অংশগ্রহণ করেছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। সমিতির জেনারেল ম্যানেজারের সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি উপস্থিতিতে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে বাছাই প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে, যা উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের প্রশংসা অর্জন করেছে। এক্ষেত্রে, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যা গ্রামীণ বিদ্যুৎ সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম জনাব মোঃ আজিজুল হক বলেন, আমাদের সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ সহ সকল জোনাল অফিসের আওতায় প্রায় ১,৯০০ জন শিক্ষানবিশ লাইনম্যান ট্রেনিং প্রত্যাশী আমাদের অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের সকল কাগজপত্র যাচাই-বাছাই করে ও ট্রেনিং মাধ্যমে কাজ সম্পন্ন করে ঢাকা REB বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.