জুলাই জাতীয় সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এবং সাধারণ মানুষের কাছে বিএনপির অবস্থান তুলে ধরতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
জেলা বিএনপির নেতাকর্মীরা পরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই বিএনপি মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে।
নেতারা আরও বলেন, লিফলেটে জুলাই সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, বিএনপির বাস্তবায়িত পদক্ষেপ এবং গণভোটের নামে জনগণকে বিভ্রান্ত করার নানা অপচেষ্টার বিষয় তুলে ধরা হয়েছে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.