
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম (IFES) এর প্রতিনিধিদল।
সাক্ষাতে তাঁরা সংসদ-সদস্যদের সংসদীয় কমিটিতে অংশগ্রহণ, আইন প্রণয়ন যাচাই এবং তদারকি ব্যবস্থায় দক্ষতা বাড়ানো, নারী এমপিদের সংসদীয় কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ ও নতুন মেয়াদের শুরুতে সংসদীয় কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে IFES এবং সুইডেন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.