টাঙ্গাইলের সখিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কাহার্তা,রামখাপাড়া থেকে ইয়াবা সহ আসাদুল হক (২৫ ) নামের এক যুবককে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।মঙ্গলবার ৫ মে রাত ১১.৩০ মিনিটে সখিপুর অফিসার ইনচার্জ জনাব হেলাল উদ্দিন পিপিএম এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এসআই মোঃ মোশারফ হোসেন খান নেতৃত্বে অফিসারদের সহায়তায় সখিপুর থানাধীন কাহার্তা,রামখাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কারে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসাদুল হক (২৫) কেয় গ্রেফতার করে। আসাদুল হক উপজেলার রামখা,ঘোনারচালা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হেলাল উদ্দিন পিপিএম বলেন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয় এবং একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করি। তিনি আরো বলেন মামলা দায়েরের মাধ্যমে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.