১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিরলে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বিরল পৌর শহরের শংকরপুর মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ এ.কে.এম আফজালুল আনাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ট্রেড বিষয়ক সম্পাদক এবং বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটার মোঃ সেলিম রেজা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুর রশিদ, উপদেষ্টা আজমির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিরল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান নুর'সহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.