মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ ২৫ এপ্রিল, ২০২৬ শনিবার,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে| খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত কনস্টেবল থেকে এসআই (নিরস্ত্র/সশস্ত্র) পর্যায়ের পুলিশ সদস্যদের অংশগ্রহণে “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” অনুষ্ঠানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়| সাক্ষাৎকালে কুয়েটসহ এর পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়| এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান| ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি মোঃ আলী হোসেন ফকির দ্রুত সময়ের মধ্যে কুয়েটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন|
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা|
সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.