বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৪৪১ জন অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সাহায্যের নগদ অর্থ বিতরণ এবং উপজেলার ১০৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.