স্টাফ রিপোর্টারঃ মোঃ রিপন হোসেন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও ফুলতলার এ গফুর মেমোরিয়াল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ শনিবার বিকালে নাগরিক আন্দোলন ফুলতলা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন, সাংবাদিক নামধারী একটি মহল বিভিন্ন সময়ে চাঁদার দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না পেলে অনলাইন পোর্টালে অপপ্রচারে লিপ্ত হয়।
লিখিত বক্তৃতায় তিনি বলেন, গত ৫ এপ্রিল সন্ধ্যায় দামোদর গ্রামের জনৈক সাদিয়া বেগম (২৩) নামে ৫ মাসের গর্ভবতি এক রোগী অতিরিক্ত রক্তক্ষরণ ও তীব্র পেটে ব্যাথা নিয়ে জরুরী অবস্থায় ক্লিনিকে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষায় ভ্রনের পূর্ববর্তী গর্ভকালিন মৃত্যু বিষয়টি ধরা পড়ে। আলট্রাসনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষার পর রোগীকে বাঁচানোর স্বার্থে রোগী ও তার অভিভাবকদের সাথে আলোচনা স্বাপেক্ষে লিখিত সম্মতির পর জরুরী ভিত্তিতে সফল অস্ত্রপচার করা হয়। জরুরী ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়ার ফলে অল্পদিনেই রোগী সুস্থ্য হয়ে উঠে। অন্যদিকে অপারেশনের মাধ্যমে ভ্রণ নষ্ট করা হয়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে একটি কুচক্রী মহল ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কিন্তু দাবিকৃত চাঁদা না দেয়ায় জনৈক জাহিদ হাসান দৈনিক প্রবাহ অনলাইন পোর্টাল, এফ এম মামুনের দৈনিক জনসংলাপ অনলাইন পোর্টাল ও গাঙচিল অনলাইন পোর্টালে এক যোগে অপপ্রচার চালায়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ইতিপূর্বে ওই চক্র শায়লানা সুলতানা রিমি নামে এক দামোদর কারিকর পাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কে ব্লাকমেইল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ব্যাপারে ওই স্বাস্থ্য কর্মী জাহিদ হাসানের বিরুদ্ধে গত ২ এপ্রিল থানায় লিখিত অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে ডাঃ মঞ্জুর মোর্শেদ অনলাইন পোর্টাল নির্ভর ভুয়া ও চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নিমিত্তে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় নাগরিক আন্দোলন নেতা টিপু সুলতান গাজী, বিধান দাশগুপ্ত, অহিদুজ্জামান মোল্যা নান্না, আহসানুল হক লড্ডন, শহিদুল ইসলাম, ইসলাম মোল্যা, দিদার শেখ, ফরহাদ হোসেন মোল্যা, সুমন পারভেজ, মাসুম মনসুর, হানিফ মুহাম্মদ ভুইয়া লাকি, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.