নিজেদের ক্রয়কৃত ভিটায় প্রতিবেশীদের চাপ বসতঘর তৈরি করতে পারছেন না মুক্তার হোসেন ও তার পরিবার। ফলে অন্যের ঘরেই বসবাস করছে পরিবারটি। স্থানীয় ভাবে সালিশ দরবার হলেও সমাধানে যেতে পারেনি পরিবারটি। বরং নিজের ক্রয়কৃত ভিটায় বসতঘর তৈরি পরিকল্পনা করছে প্রতিবেশী আব্দুল গনি ও তার পরিবারের লোকজন। এমন ঘটনা ঘটেছে উপজেলার সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামে।
এ পরিস্থিতিতে বসত ভিটা দখল,ক্ষয়-ক্ষতি ও হুমকির অভিযোগ এনে নান্দাইল মডেল থানায় মুক্তার হোসেনের পুত্র মো. রায়হান মিয়া বাদী হয়ে আব্দুল গণি (৬৫), সাখায়াত হোসেন বাচ্চু (৩২),চাঁন মিয়া (৫৭),মোজাম্মেল হক (৩৫), শরাফ উদ্দিন মঙ্গল (৪৭) নূরুল ইসলাম (৫০), বোরহান উদ্দিন (৩০), কাঞ্চন মিয়া (৩৮),সায়ু মিয়া (৪২) ও সব্দুল মিয়া (২৮) সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জানা গেছে- সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামের বি়আরএস-৫৯, ও ৩০৫ হাল দাগের ৩শতাংশ ভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন মুক্তার হোসেনের পরিবার। গত এক বছর পূর্বে মতিউর রহমানের কাছে থেকে জায়গাটি দলিলমূল্যে সেই ভিটা ক্রয় করেন। এর পর থেকেই প্রতিবেশী আব্দুল গনি জোরপূর্বক ভিটাটি দখলের চেষ্টা করছেন। রবিবার (৫ এপ্রিল) সকালে আব্দুল গনি ৩ শতাংশ জায়গাটি দখলের চেষ্টা করে। এঘটনা নান্দাইল মডেল থানায় অবহিত করলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতেই আব্দুল গনি সহ ১০ জনের বিরুদ্ধে মুক্তার হোসেনের পুত্র অভিযোগ দায়ের করেন৷
মুক্তার হোসেন এর স্ত্রী খোদেজা খাতুন বলেন- আব্দুল গনির পরিবারের অত্যাচারে ক্রয়কৃত ভিটায় নিজের ঘর তৈরি করতে পারছিনা। অন্যের ঘরে রাত্রিযাপন করতে হয়। আমরা এর বিচার চাই।
এবিষয়ে জানতে আব্দুল গনির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরিবারের কেউ এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহমেদ মুঠোফোনে জানান- খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ভোক্তভোগী পরিবার।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.