আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১নং জয় নগর ইউনিয়নের খোদ্দবাঁটরা শেখ পাড়ায় (মোঃ খোরশেদ শেখের বাড়িতে) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে ছিলেন বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ হাবিবুর রহমান (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমআরসিপি লন্ডন, এফসিপিএস মেডিসিন, ডি-কার্ড)। তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে ১০০-এর বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং ৭০-এর বেশি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। গ্রামীণ এলাকায় এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা যায় ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আনিসুর রহমান, জাহাঙ্গীর হোসেন, কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার শেখ মাহমুদুল হাসান, মার্কেটিং অফিসার মোঃ রুস্তম হোসেন, উৎস কুমার দাসসহ বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০২৫ সালে খোরশেদ শেখকে প্রায় ৪০ মিনিট সিপিআর প্রদান করে তার প্রাণ ফিরিয়ে আনার ঘটনার প্রেক্ষিতে স্থানীয় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মোঃ খোরশেদ শেখ বলেন, “আমাদের এলাকায় এমন একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় গ্রামের মানুষ অনেক উপকৃত হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও যেন এই ধরনের সেবা অব্যাহত থাকে।”
এ বিষয়ে কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর (অ্যাডমিন) মোঃ খায়রুজ্জামান বলেন, “আমরা নিয়মিতভাবে এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই। এর ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে আয়োজনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.