গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী জনগণের ভাগ্যন্নোয়নের কাজ করছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড,খাল পুন:খনন ও কৃষি কার্ডের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইলে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্ধোধন করে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন- সারা দেশের ন্যায় বিএনপি এবং আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে। নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০ টি রাস্তা ও ব্রিজ দ্রুত গতিতে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুন:খনন সহ সকল উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবতায়ন করা হবে।
শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর- দত্তপুর সড়ক (০০০-৮২২মিটার), রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা - দশধর শাহ্ মাজার সড়ক (০০০-২৩৫৫),কপালহর - লংঙ্গারপাড় সড়ক (১০০০-১৭৩৫) ভিত্তিপ্রস্তর স্থাপন ও পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ন-আহবায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুল,সাংবাদিক মিন্টু মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.