
খুলনার দিঘলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ছিনতাইয়ের সময় গুলিবর্ষণের ঘটনায় ছিনতাইকারী দলেরই এক সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাঠ কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিদুল ইসলাম (পিতা- জাবেদ আলী শেখ), গ্রামের বাড়ি দেআড়া, থানা- দিঘলিয়া; তিনি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
তবে ধস্তাধস্তির সময় ছোড়া গুলি ছিনতাইকারী দলেরই এক সদস্যের গায়ে লাগে। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যায়।
ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.