মুসলিম হক, বিরল, (দিনাজপুর) উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে ১৮৩ লিটার জ্বালানী তেল জব্দ করে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় নুরুজ্জামান মানিক (৪৫)’কে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে জব্দকৃত তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রয় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এসময় ধর্মপুর ফরেস্ট বিট অফিসার মহসীন আলী, স্থানীয় ওয়ার্ড সদস্য আবু সুফিয়ান’সহ বিরল থানার চৌকস পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসাথে তিনি জনগণের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। অভিযোগ পাওয়া গেলে ও প্রমাণিত হলে জনস্বার্থে পর্যায়ক্রমে এধরনের অভিযান আরো অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন আপনাদের সকল ধরনের সমস্যায় উপজেলা প্রশাসন ইনশাআল্লাহ সবসময় পাশে আছে ও থাকবে।
আর সরকারি মূল্যে তেল পেয়ে উচ্ছসিত সাধারণ জনগণ। একইসাথে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জনসাধারণের।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.