মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিরল উপজেলায় ০৮ ধর্মপুর ইউনিয়নের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের প্রায় ৫শ সুবিধাবঞ্চিত পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ০৪ টায় ০৮ নং ধর্মপুর ইউনিয়নে বাবন ডাঙ্গী ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন বিএনপি'র ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আজিজ উদ্যোগে ও ০৮ ধর্মপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নুর ইসলামের সহযোগিতার এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে,প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে , ধর্মপুর ইউনিয়নের দরিদ্র, নিম্নআয়ের ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস নেওয়া হয়েছে।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল,সেমাই,চিনি ও সাবানসহ ঈদকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসব সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নুর ইসলা চেয়ারম্যান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন সময় তিনি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী দুলাল চন্দ্র সরকার,দিনাজপুর জেলা শাখার, হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর যুগ্ন আহবায়ক,অধিন চন্দ্র সরকার, সাবেক সভাপতি, ০৮ নং ধর্মপুর ইউনিয়ন বিএনপি, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ০৮ নং ধর্মপুর ইউনিয়ন বিএনপি, শ্রী যতীন চন্দ্র সরকার প্রাপ্তন,প্রধান শিক্ষক এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক কামদেবপুর দাখিল মাদ্রাসা, ডক্টর সিরিজ চন্দ্র দাস,শ্রীমতি ফুলন দেবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ঈদের মতো আনন্দঘন উৎসবকে সামনে রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.