
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে হরিপুর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার , সৈয়দ শাহিনুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যকর্ম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাকিয়া পারভিন হিসাব রক্ষক, কাম ক্রেডিট সুপার ভাইজার, মহিলা বিষয়ক অধিদপ্তর হরিপুর, বিএনপি থানা সভাপতি জামাল উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রিয়্যাক্টস ইন প্রজেক্টের ফ্লিড সুপার ভাইজার সুমি আক্তার, ও অন্যান্য উন্নয়ন মুলক সংস্থার কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশীক্ষণার্থী মহিলাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, নারী পুরুষের মাঝে কোন ভেদাভেদ নেই, সকল উন্নয়নের পেছনে নারীদের অবদান রয়েছে। আমরা নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূরীকরণে সমাজ ও দেশের উন্নয়ন মুলক কর্মকাণ্ডে একসাথে কাধে কাধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.