মো.মিলটন শেখ,স্টাফ রিপোর্টার: নড়াইল সদর উপজেলায় অবৈধ ইঞ্জিন চালিত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ শেখ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াজ শেখ নড়াইল সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। নিহত রিয়াজ শেখ নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াজ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেওয়ার জন্য লোহাগড়া উপজেলার নলদি ও মিঠাপুর এলাকায় গিয়েছিলেন। পরে পানি ডেলিভারি দিয়ে ফেরার পথে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.