আবু বক্কর সিদ্দিক স্বপন :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নৃসিংহপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন (১৪) কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে। তিনি যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসাইন নিয়মিত তার শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে যেতেন এবং নিজ হাতে বাবাকে খাইয়ে দিতেন। আজ ২ মার্চ সোমবারও রোজা অবস্থায় সকালে বাইসাইকেলে করে নৃসিংহপুরের একটি ইটভাটায় কর্মরত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন।
ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িবাহী ট্রাক পিছন দিক থেকে তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় সাইকেলে থাকা তার বন্ধু প্রান্ত আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে চালক পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.