আসাদুজ্জামান আসাদ জেলা প্রতিনিধি (সাতক্ষীরা): কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করে । সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়েছে । পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছ নিয়ে যশোর দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এরপর তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই স্থানে অভিযান চালিয়ে ওই ট্রাক ভর্তি মাছসহ ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করে। আটক ওই ব্যবসায়ী উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাছগুলো নিধনের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশ কর্মকর্তাগন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.