
শ্যামনগর উপজেলার ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের কাজ চলমান। রাস্তা সংস্কারের কাজ শেষ না হতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে ভেটখালী গ্রামের মৃত উপন্দ্রেনাথ যোদ্দারের পুত্র হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার , পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন বলে সরজমিনে জানা যায়। হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে অন্য জায়গা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলেও একাধিক সূত্রে জানান । দোকান গুলো ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হওয়ায় স্কুলের কমলমতি শিক্ষর্থীদের লেখাপড়া ক্ষতি সাধন হয়ে আসছিল। স্কুল চলাকালীন সময়ে দোকান গুলোতে শিক্ষার্থীদের আড্ডা দেখাও যেত। ভেটখালী থেকে সাতক্ষীরা পযর্ন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে রাস্তার দুই পাশের সরকারী জায়গার অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমানে রাস্তার কাজ চলমান। রাস্তার কাজ সমাপ্ত হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারনে পূর্বের ন্যায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মানের হিড়িক পড়েছে। এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন , আমরা যেটুকু কাজ করেছি আর করব না। তবে বাস্তবে তার উল্টো সবকিছু। প্রতিদিন চলছে দোকান ঘর সংস্কারের কাজ। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশল মোঃ জাকির হোসেন বলেন, আমরা রবিবার আইনগত ব্যবস্থা গ্রহন করব। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন , প্রতিদিন এমন ধরনের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্দ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.