আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় এক কলেজপড়ুয়া তরুণকে কফি বিক্রি করতে দেখে তার জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন সাংবাদিক আবু বক্কর সিদ্দিক স্বপন। সেই মানবিক গল্পটি প্রকাশিত হয় ঝিনাইদহের একটি স্থানীয় সংবাদ পেজে।
প্রতিবেদনটি নজরে আসে প্রবাসী ভাই এম এ তারিক-এর। তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করেন নবগঙ্গা রক্ষা পরিষদ-এর আহ্বায়ক খান এস এম জাহান শিমুল-এর সঙ্গে। পরে তাদের উদ্যোগে আরও কয়েকজন শুভানুধ্যায়ী একত্রিত হয়ে শিক্ষার্থী আল জাবেরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকাল ৪টায় ঝিনাইদহের দেবদারু এলাকায় কলেজপড়ুয়া শিক্ষার্থী আল জাবেরকে একটি ফুডগাড়ি উপহার দেওয়া হয়। নতুন এই ফুডগাড়ির মাধ্যমে আল জাবের এখন আরও স্বচ্ছলভাবে তার কফি বিক্রির কাজ চালিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ঝিনাইদহ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সংগ্রামী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। আল জাবেরের মতো পরিশ্রমী তরুণদের সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে।
উল্লেখ্য, আল জাবের পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় কফি বিক্রি করে আসছিল।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.