পবিত্র রমজান উপলক্ষে অনিয়ন্ত্রিত বাজার স্থিতিশীল করতে আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৩:৩০ দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাইদ'এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাথে যুক্ত ছিলো আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের একটি চৌকস দল।
সরেজমিনে দেখা যায়, কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করছেনা ও নির্ধারিত মূল্য থেকে বেশি দামে পন্য সামগ্রি বিক্রি করছে । এমন অপরাধে এক ব্যবসায়ী কে সতর্কতামূলক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ০১টি মামলায় ২,৫০০/- (দুই হাজার পাঁচশত ) টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। সেই সাথে বাজারে সকল ব্যবসায়ী কে, ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.