১৩৭ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি)বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯১০ ভোট। ভোটের ব্যবধান ৩৮ হাজার ৩৯১।
সখীপুর ও বাসাইল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৬২৩ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
আসনটির ১৩১টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী।
এড.আহমেদ আযম খান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সখীপুর-বাসাইলের সামাজিক, রাজনৈতিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখবেন। এ ছাড়া দল মত ও বিরোধী পক্ষের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.