আবু বক্কর সিদ্দিক স্বপন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১১টায় ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। এসময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করাই পুলিশের প্রধান লক্ষ্য।
ব্রিফিং সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনের কৌশল, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.