
শাহজাদপুরের ঐতিহ্য দুগ্ধ শিল্প এবং তাঁত শিল্পকে আধুনিকায়ন এবং নদী ভাঙ্গন থেকে শাহজাদপুরবাসীকে রক্ষা করা হবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম.এ মুহিত।
সোমবার ৯ই ফেব্রুয়ারী বিকেলে শাহজাদপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে।
ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে।
ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না।
নির্বাচনী ফলাফল কেন্দ্র থেকে নিয়ে ঘরে ফিরতে হবে। শাহজাদপুরে ধানের শীষের প্রচুর ভোট।
এই ভোট কেউ যেন চুরি করতে না পারে সে জন্য প্রয়োজনে মুড়ি খেয়ে সকলকে কেন্দ্র পাহারা দিতে হবে।
তিনি আরো বলেন শাহজাদপুরের মানুষকে ভালবেসে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকতে চাই। আমরা শাহজাদপুরে কোন সন্ত্রাস চাই না। দুর্নীতিবাজ চাই নাই।
আমরা মানুষের সেবক হয়ে শাহজাদপুরে কাজ করতে চাই।
নির্বাচনী জনসভায় বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.