খুলনা মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকারই গণতন্ত্রের মূল শক্তি। ভোটের অধিকার হরণ মানেই জনগণের কণ্ঠরোধ। তাই কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের বড় দাবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের প্রধান সম্পাদক মো. মারুফ হোসেন ও সম্পাদক এস এম সাহিদ হেসেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা। তারা রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, সহ সম্পাদক দৈনিক ভোরের চেতনা" কে এম নাইমুল আলম, নির্বাহী সম্পাদক, দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কম" শেখ শাহিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঢাকার সময়"। তারা সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আপেল মাহমুদ, আকতার হোসেন বাবলু, সোনিয়া তালুকদারসহ বিভিন্ন,সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আপেল মাহমুদ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.